নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ যে অভিযোগ করেছিল, তার রাজসাক্ষী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন দলটির নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
